শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৭

শেয়ার

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
কার্জন হলে ভোটারদের লাইন ও মারা যাওয়া সাংবাদিক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার কার্জন হল এলাকায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০) তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন।

ওই সময়ের পরিস্থিতি বর্ণনা করে তার সহকর্মী সোহেল রানা বলেন, “তরিকুল ঢাবির কার্জন হলের ভেতরে লাইভে যুক্ত ছিলেন। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। ঢাকার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।



banner close
banner close