শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইউটিএল পর্যবেক্ষক: দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ডাকসু নির্বাচনে ভোটের পরিবেশ ভালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২৬

শেয়ার

ইউটিএল পর্যবেক্ষক: দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ডাকসু নির্বাচনে ভোটের পরিবেশ ভালো
ডাকসুর নির্বাচন ঘিরে ইউনিভার্সিটি টিচার্স লিংকের নির্বাচন পর্যবেক্ষক টিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ সার্বিকভাবে ভালো বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউটিএল প্রতিনিধি দল। তারা বলেন, “সর্বত্রই শিক্ষার্থীরা ধৈর্যসহকারে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটা খুবই আশাব্যঞ্জক। সবার অংশগ্রহণ এই নির্বাচনকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

প্রতিনিধিরা জানান, কিছু কিছু কেন্দ্রে অনেকে নিয়মবহির্ভূতভাবে ঢুকতে চেষ্টা করছে। তবে প্রক্টরিয়াল টিম এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে। কিছু ক্ষেত্রে পর্যবেক্ষক কার্ডের অপব্যবহারও দেখা গেছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে ইউটিএল প্রতিনিধিরা বলেন, “দু-একটা ক্ষেত্রে কিছু ব্যত্যয় দেখা গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা আছে। শিক্ষার্থীদের মাঝে কিছু ভুল বোঝাবুঝিও হচ্ছে। প্রার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে, এবং ১০০ মিটারের বাইরে ভোটারদের স্লিপ দিতে পারবে। ১০০ মিটারের ভেতরে দিলে তা আচরণবিধি লঙ্ঘন হবে। সবকিছু মিলিয়ে নির্বাচনটি সুষ্ঠু উৎসবমুখর হয়েছে।



banner close
banner close