শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, বিজিবির টহল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৫

শেয়ার

ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, বিজিবির টহল
ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে কড়াকড়ি নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। প্রবেশের সময় শিক্ষার্থী সংশ্লিষ্টদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি চোখে পড়ার মতো।

সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটারদের লাইনে দাঁড় করিয়ে শৃঙ্খলা বজায় রাখছেন। কোনো প্রার্থী বা সমর্থককে কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন দায়িত্বশীলরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি, পুলিশ, ্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে দায়িত্ব পালন করছে।



banner close
banner close