শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার অপরিকল্পিতভাবে চামড়া খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: শিল্পমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন, ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ ও উপকৃত হবে ১২০ উপজেলা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান আরও শক্তিশালী, ভারতের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ: এএস দুলাত নিজের ইশতেহারের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে সরকার: জামায়াত আমির বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি, হত্যা-ডাকাতির হুমকিতে আতঙ্কে সিরাজগঞ্জে খামারিরা সিরাজগঞ্জে গরু ডাকাতির রহস্য উদঘাটন, রাজধানীর সুপার শপে যেত লুট হওয়া মাংস

সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৮

শেয়ার

সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রবিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ের নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছঃ নুরুন্নাহার বেগম, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ রেয়াজুল ইসলাম, রোইং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, ও ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও ইয়াসির আরাফাত।

সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শাহজাদপুর উপজেলার যমুনা নদী বা উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর নিরাপদ স্থানে আয়োজন করা হবে। সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

নৌকা বাইচ প্রতিযোগিতা তিন বিভাগে অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা অংশ নেবে পানশী নৌকা বিভাগে, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা খেলনা নৌকা বিভাগে অংশগ্রহণ করবে, এবং চার জেলাই অংশ নেবে কোষা নৌকা বিভাগে।



banner close
banner close