শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার অপরিকল্পিতভাবে চামড়া খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: শিল্পমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন, ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ ও উপকৃত হবে ১২০ উপজেলা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান আরও শক্তিশালী, ভারতের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ: এএস দুলাত নিজের ইশতেহারের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে সরকার: জামায়াত আমির বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি, হত্যা-ডাকাতির হুমকিতে আতঙ্কে সিরাজগঞ্জে খামারিরা সিরাজগঞ্জে গরু ডাকাতির রহস্য উদঘাটন, রাজধানীর সুপার শপে যেত লুট হওয়া মাংস

‘পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৭

শেয়ার

‘পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না’
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শফিকুল আলম।

সংবাবাদিকদের প্রেস সচিব জানান, আসন্ন এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ সময় ডাকসু নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।



banner close
banner close