শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯

শেয়ার

সন্ধ্যার মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

সকাল থেকে গত ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী ছয় ঘণ্টায়ও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এই সময় হালকা বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিলো ৬৩ শতাংশ।