শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

আ. লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৯

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪১

শেয়ার

আ. লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ আট নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়ন কার্যক্রমে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেস ১। নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০) ২।পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিল হোসেন অভি (২৯) ৩। পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান হাওলাদার (৪৩) ৪।পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে. এম খোরশেদ আলম (৬৫) ৫। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মোঃ দেলোয়ার হোসেন বাবলু (৬১) ৬। উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯) ৭। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ কায়কোবাদ ওসমানী (৫৩) ৮। মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (৬০)।

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানার মানিকদি এলাকায় অভিযান চালিয়ে মোঃ তানজিল হোসেন অভিকে গ্রেপ্তার করে। একই এলাকা থেকে আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

অন্যদিকে একই দিন রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে. এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন দুপুরে ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানার পুলিশ ক্লাবের সামনে অভিযান চালিয়ে আল মামুন ভুইয়াকে গ্রেপ্তার করে।

ডিসি তালেব আরও জানান, রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে কায়কোবাদ ওসমানীকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই দিন রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানার কাকরাইল এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা নষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।