দেশের বিভিন্ন অঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কার্যক্রম ও আর্থিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছে। এতে ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে প্রেরিত এক চিঠিতে জানানো হয়েছে, গত ১৭ জুন গঠিত তদন্ত কমিটির কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য এই বৈঠক আয়োজন করা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন)।
বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন আটটি বিভাগের উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ভিত্তিক ২০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ২০ জন সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার উপস্থিত থাকবেন।
আসন্ন সাত সেপ্টেম্বর, বিদ্যুৎ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চিঠিতে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে উল্লিখিত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে থাকতে পারে সমিতিগুলোর আর্থিক স্বচ্ছতা, সেবার মান উন্নয়ন, বিদ্যুৎ বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির কার্যক্রম।
আরও পড়ুন:








