শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

রাজধানীতে আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫০

শেয়ার

রাজধানীতে আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেপ্তার করেন।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।