বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৪

শেয়ার

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ক্যামেরা ট্রায়ালে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্র জানায়, সকালে কারাগার থেকে প্রাক্তন পুলিশপ্রধানকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১০ জুলাই তিনি স্বপ্রণোদিত হয়ে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে শর্তসাপেক্ষে ক্ষমা প্রদান করে।

মামলায় গত আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তারা আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাযজ্ঞ নৃশংস ঘটনার বর্ণনা দিয়েছেন এবং এসব অপরাধের জন্য শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, শেখ হাসিনা আসাদুজ্জামান খান বর্তমানে বিচারাধীন মামলায় অনুপস্থিত আসামি হিসেবে আছেন। তাদের পক্ষে আদালতে মনোনীত আইনজীবী উপস্থিত রয়েছেন।



banner close
banner close