শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির এক হাজার ৪৪৫ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির এক হাজার ৪৪৫ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৪৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ২৬১ টি গাড়ি ডাম্পিং ও ৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।