বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ; হালকা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৪:৫৭

আপডেট: ২৯ আগস্ট, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ; হালকা বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ৬ ঘন্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা এক-দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিলো ৫৩ শতাংশ।



banner close
banner close