বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৮:০৬

শেয়ার

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক কাল
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টায় সিইসির সঙ্গে বৈঠক করবেন ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্বে থাকা সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

৫ আগস্টের পর প্রথমবারের মতো ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।



banner close
banner close