শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৩:৩৭

শেয়ার

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

অবৈধ অস্ত্র উদ্ধারকারীদের জন্য সরকার পুরস্কারের ব্যবস্থা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুরস্কারপ্রাপ্তদের পরিচয় গোপন রাখা হবে।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, এলএমজি জন্য লাখ টাকা, চায়না রাইফেল এসএমজি জন্য যথাক্রমে এক লাখ এক লাখ ৫০ হাজার টাকা, পিস্তল শটগানের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্রও উদ্ধার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ অস্ত্র আগমনে বাধা দিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সার্বক্ষণিক কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যদি জনগণ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচনের সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।



banner close
banner close