শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৩:২০

আপডেট: ২২ আগস্ট, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মোসলেম উদ্দিন, তার স্ত্রী সালমা বেগম ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা গুরুতর।

দগ্ধ মোসলেম উদ্দিনের মেয়ে তাসনুভা বলেন, ‘আমার বাবা-মা ও ভাই গেন্ডারিয়ার হরিচরণ রোডের দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝরাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন লেগে বাসায় ছড়িয়ে পড়ে। এতে বাবা-মা ও ভাই দগ্ধ হন।’



banner close
banner close