শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বইছে। শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস ইশ্বরদী ও কুমারখালীতে, আর সর্বনিম্ন ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৬১ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল রয়েছে।
আরও পড়ুন:








