শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

চীন সফরে গেলন সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ০৮:০৪

শেয়ার

চীন সফরে গেলন সেনা প্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সরকারী সফরে বৃহস্পতিবার ২১ আগস্ট চীন সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিটে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাবাহিনী প্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।