শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

হাসিনার সামরিক সচিব সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫ ১৭:৪৯

শেয়ার

হাসিনার সামরিক সচিব সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম, মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলপূর্বক যশোর জেলার চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির উপর পার্ক নির্মাণ ও দেশের বিভিন্ন স্থানে শতশত বিঘা জমি দখলসহ নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মোঃসালাহ উদ্দিন মিয়াজী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।



banner close
banner close