ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৯৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একইসঙ্গে অন্যান্য ঘটনায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭৫৫ জনকে।
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি বার্মিজ চাকু, ১টি এলজি, ১টি ছোরা ও ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক।
আরও পড়ুন:








