শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
একজন নারী রাষ্ট্রপতি হোক; দাবি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা; জাতিসংঘের উদ্বেগ প্রকাশ বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি গ্যাস সংকটে বাসায় জ্বলছে না চুলা; ছুটির দিনেও অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস; নদীবন্দরে সতর্কতা রাষ্ট্রপতির পদত্যাগ: ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেলো: বিরোধীদলীয় নেতা

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১০:৫০

শেয়ার

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি।

বুধবার (১৩ আগস্ট) সকালে কেবাংসান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যুব নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার। যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।

তিনি আরও বলেন, দেশের শান্তি স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। সময়, সংস্কার নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকার মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা।



banner close
banner close