দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় ২ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো, যুথি আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার এবং শাহনাজ বেগম। ভুক্তভোগীদের ধাক্কা মেরে কৌশলে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো তারা।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার যুথি ও শাহনাজ বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করেন। ওই সময় সন্দেহ হলে সেই নারী নিজের ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
পরবর্তীতে ওই নারী ও তার স্বামীর চিৎকারে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে এসে যুথি ও শাহনাজকে আটক করে। তবে সে সময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুইজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
সে সময় ঘটনাস্থলে উপস্থিত আরও দুই ভুক্তভোগী নারী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা ও ৪ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুথি ও শাহনাজ চুরির কথা স্বীকার করে। একপর্যায়ে তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি হওয়া নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলিটি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারাদেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। এছা ড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন:








