মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় মাঝ আকাশ থেকে ফিরলো বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ০০:০২

আপডেট: ৯ আগস্ট, ২০২৫ ০০:০৩

শেয়ার

টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় মাঝ আকাশ থেকে ফিরলো বিমানের ফ্লাইট
ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। বিমানটির তিনটি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।

বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত ১২টা ২৩ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়নের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে।

পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

তবে সেই বিকল্প উড়োজাহাজ শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। পরে ব্যাংকক ফ্লাইটটি বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, ‘ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি শুক্রবার বিকেলে পরিচালিত হয়েছে।



banner close
banner close