রাজধানীর সবুজবাগে রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন যুবককে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে মতিঝিল ট্রাফিক বিভাগের আওতাধীন মানিকনগর ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- শহিদুল ইসলাম, নাহিদ ও জীবন।
ট্রাফিক মতিঝিল বিভাগের সূত্র জানায়, সবুজবাগ ট্রাফিক জোনে সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও তার সঙ্গীয় ফোর্স নিয়মিত ডিউটিরত ছিলেন। হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে একজনের চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, তিন যুবক পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়।
পরে তাদের মুগদা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








