রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১৬:০৯

আপডেট: ৮ আগস্ট, ২০২৫ ১৭:০২

শেয়ার

মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার
কোলাজ: বাংলা এডিশন।

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জাবির, মিঠু, আদর, আনন, নয়ন, হৃদয়, মেহেদী হাসান, আল আমিন, দিগন্ত, জুয়েল, রায়হান, মনির এবং শাহীন। এ সময় তাদের কাছ থেকে ২কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করে অত্র থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মো. মামুন অর রশিদ ওরফে আবির, কাজী মো. জায়েদ, মো. ইউনুছ, মো. রুস্তম আলী।

এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি।



banner close
banner close