রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বংশালে মাদক বিক্রয়ে অস্বীকৃতির জেরে হত্যাকাণ্ড, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ঘাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ০৯:৩৪

শেয়ার

বংশালে মাদক বিক্রয়ে অস্বীকৃতির জেরে হত্যাকাণ্ড, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ঘাতক
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালে বাকীতে ইয়াবা সরবরাহে অস্বীকার করায় মো. হীরা নামক এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জীবন মিয়া নামে এজাহারনামীয় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করে পুলিশ।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক আটটার সময় বংশাল থানাধীন মালিটোলাস্থ ৪৮ নং গোলক পাল লেনে ঘাতক জীবন মিয়া মাদক বিক্রেতা মো. হীরাকে বাকীতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে। কিন্তু সে বাকীতে ইয়াবা ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক জীবন ধারালো চাকু দিয়ে মাদক বিক্রেতা মো. হীরার বাম গালে, বুকের বাম পাশে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। দ্রুত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই হীরা মারা যায়।

এ ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা করা হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকা হতে ঘাতক জীবন মিয়াকে গ্রেপ্তার করে।



banner close
banner close