শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

গত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১২:৫৪

আপডেট: ৬ আগস্ট, ২০২৫ ১৩:০২

শেয়ার

গত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসকদের কাছে বিগত ৩ নির্বাচনে দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রশাসকদের কাছে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানান, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/মেট্রোর নির্বাচনি এলাকার নির্বাচনকালীন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য, এর আগে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই।



banner close
banner close