শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

বংশালে ধর্ষণ মামলায় তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৬:৪০

শেয়ার

বংশালে ধর্ষণ মামলায় তিন আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রাশেদুজ্জামান আলমগীর হোসেন এবং আব্দুল জলিল।

সোমবার রাতে সূত্রাপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম গ্রেপ্তারকৃত তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা এক বা দু’জনের বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা দায়ের করেন।

থানা সূত্র জানায়, মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার রাত আনুমানিক দেড়টার পর সূত্রাপুর থানাধীন রায়সাহেব বাজার এলাকায় মো. রাশেদুজ্জামান ও আলমগীর হোসেনকে এবং রাত আনুমানিক সোয়া দুইটার দিকে কোতয়ালী থানাধীন পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা আদালতে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close