মিরপুর ট্রাফিক বিভাগের অভিযানে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীরের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা পাওয়া দুই ব্যক্তি হলো, হুমায়ুন রশিদ ও নুরুল ইসলাম সৈকত।
মিরপুর-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সোমবার মিরপুর-ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে তাদের জমা দেয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে।
আটককৃতরা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজর দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ কিনেছিলেন বলে স্বীকার করেন।
ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন:








