শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৪:৫৬

শেয়ার

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুল আলম ডেনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার আনুমানিক রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাত্রাবাড়ী থানাধীন শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার চৌকস একটি দল।

দীর্ঘদিন ধরে পলাতক ছিলো গ্রেপ্তারকৃত সাইফুল আলম।



banner close
banner close