রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. কামাল ওরফে বাবুল আকন্দ এবং মো. সাজিম।
সোমবার রাত কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন:








