শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

খামারবাড়ি ও আড়ং মোড়ে ডাইভারশন: মানিক মিয়ায় যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৩:১৭

শেয়ার

খামারবাড়ি ও আড়ং মোড়ে ডাইভারশন: মানিক মিয়ায় যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী নানা কর্মসূচি ও উৎসবের আয়োজন করা হয়েছে। এতে করে মঙ্গলবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয়পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, অ্যাভিনিউজুড়ে সমাবেশের প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই অনেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক পুলিশ বিভিন্ন পয়েন্টে ডাইভারশনের ব্যবস্থা নিয়েছে। খামারবাড়ি মোড়ে ফার্মগেট থেকে মানিক মিয়া হয়ে মিরপুর রোডে যাওয়ার গাড়িগুলোকে আগারগাঁওয়ের দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। একইভাবে আগারগাঁও থেকে ফার্মগেটমুখী গাড়িগুলোকেও বিকল্প পথ দেখানো হচ্ছে।

আড়ং মোড়ে শ্যামলী ও মোহাম্মদপুর থেকে আসা গাড়িগুলো শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে। রাপা প্লাজার সামনে থেকে অনেক যানবাহন ইউটার্ন নিয়ে ধানমন্ডি বা শ্যামলীর দিকে চলে যাচ্ছে।

এদিকে, যারা সমাবেশে অংশ নিতে এসেছেন তারা যান চলাচল বন্ধ থাকায় খামারবাড়ি ও আড়ং মোড় থেকে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছেন। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে কঠোর নজরদারিতে রেখেছেন।



banner close
banner close