শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

১২০০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ২২:৩১

শেয়ার

১২০০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ডিবি
ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১২০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: ১। মোঃ বাবু মিয়া ও ২। মোঃ রাকিবুল হাসান।

সোমবার দুপুর ০২:৪৫ এর সময় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, ‘কতিপয় মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লি. এর পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে অবস্থান করছে।’

এমন তথ্যের ভিত্তিতে দুপুর ০২:৪৫ এ ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২০০০ পিস ইয়াবা উদ্ধারে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্ত এলাকায় ইয়াবা সংগ্রহ করে, ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close