শিগগিরি বাজারে আসছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীর লেখা বই ‘বিভীষিকাময় আয়নাঘর: ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন’। আগামী সাত আগস্ট ২০২৫, বৃহস্পতিবার মহানগর পাবলিকেশন থেকে প্রকাশিত হবে বইটি। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে প্রকাশনা উৎসব।
এখানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ, আলেম-ওলামা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সামরিক-বেসামরিক আমলাসহ দেশ-বিদেশের গুনি ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ আট বছর গুম অবস্থায়, আয়নাঘরে বন্দী জীবন কাটিয়েছেন অধ্যাপক গোলাম আযমের পুত্র নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী। বইটিতে তিনি তুলে ধরেছেন, কারাবন্দী জীবনের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা।
আরও পড়ুন:








