শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

দুর্ধর্ষ ছিনতাইকারী হুমায়ুন কবির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৬:২৬

শেয়ার

দুর্ধর্ষ ছিনতাইকারী হুমায়ুন কবির গ্রেপ্তার
ছবি: হুমায়ুন কবির

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

সোমবার রাত সারে তিনটায় তেজগাঁও থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী মাদক কারবারি। সে তেজগাঁও থানা তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি মাদক ব্যবসা করতো। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি মাদকের ১০টি মামলা রয়েছে।



banner close
banner close