শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১২:৫০

শেয়ার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত : টিআইবি
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত আছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নাগরিক সামাজিক সংস্থাটি বলছে, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, আন্দোলন, লুটপাট, অরাজকতা চলছেই। পুলিশের নির্লিপ্ততা দায়িত্ব পালনে অনাগ্রহ পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিতনতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণশীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, গত এক বছরে পুলিশে ব্যাপক রদবদল হয়েছে। এরমধ্যে রয়েছে- অব্যাহতি, পদোন্নতি, পদায়ন বদলি। পুলিশ বাহিনীতে মৌলিক সংস্কারের পরিবর্তে কেবল পদোন্নতি, পদায়ন বদলির বিষয়ে মনোযোগ ছিল।

তিনি আরও বলেন, ২০২৫ এর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়েঅপারেশন ডেভিল হান্টপরিচালনা করে ২১ দিনে সারা দেশে ১২ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করেছে।

টিআইবির ফেলো বলেন, আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তির পতন হয়েছে। আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় (মব জাস্টিস) গণপিটুনিতে মৃত্যুর ঘটনার আশঙ্খাজনক বৃদ্ধি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবকে ক্ষুব্ধ মানুষেরপ্রেশার গ্রুপহিসেবে অভিহিত করেছে।মবতৈরি করে দাবি আদায়ের প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে দাবি আদায়ে সফল হয়েছে।

শাহজাদা এম আকরাম বলেন, ঢালাওভাবে মামলায় আসামি হিসেবে নাম দেওয়া, গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ, রাজনৈতিক চাপ বাড়লে গ্রেপ্তার বৃদ্ধির অভিযোগ রয়েছে। বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু অব্যাহত আছে। আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রমে বৈষম্য কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব, কোনো পক্ষের ওপর নির্যাতন লক্ষ্য করা গেছে।

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক . ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



banner close
banner close