শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

বাংলা এডিশনে যোগ দিলেন মারুফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ২০:২৯

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ২০:২৯

শেয়ার

বাংলা এডিশনে যোগ দিলেন মারুফ
ছবি বাংলা এডিশন

বাংলা এডিশনে এডিটর-ইন-চিফ হিসেবে যোগ দিয়েছেন মুহঃ আহসান উদ- দৌলা মারুফ। ১ আগেস্ট কাজ শুরু করলেও রবিবার ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানান বাংলা এডিশনের সিইও আল-আমিন হোসাইন। এ সময় প্রতিষ্ঠানের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

চার দশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত মারুফের হাতেখড়ি ১৯৮৫ সালের ৫ নভেম্বর দৈনিক ইত্তেফাকে। কাজ করেন দৈনিক ইনকিলাব ও দৈনিক যুগান্তরে। ২০০১ সালের শেষ নাগাদ এটিএন বাংলা দিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় যোগ দেন মারুফ। সেখানে তিনি সাংবাদিকতার পাশাপাশি সংবাদ উপস্থাপনাও করতেন। এরপর কাজ করেন আরটিভি, এসএটিভি, মোহনা ও দিগন্ত টেলিভিশনে।

মাঝে প্রস্তাবিত আইটিভির (ইনকিলাব টেলিভিশন) সাথেও জড়িত ছিলেন তিনি। আরটিভি, এসএটিভি, মোহনা ও দিগন্ত টেলিভিশনে মারুফ একাধিকবার বার্তা প্রধানের দায়িত্ব পালন করেন। আহসান উদ- দৌলা মারুফের বাবা ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা ও নির্বাহী সম্পাদক মুহঃ আসফ উদ- দৌলা রেজা আর মা ছিলেন শ্রমিক নেত্রী ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট হোসেনা আকতার জোয়ারদার।



banner close
banner close