শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১১৫৭ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৬:২৯

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১১৫৭ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও, অভিযানের সময় ২১৬টি যানবাহন ডাম্প করা হয়েছে এবং ৭৭টি যানবাহন রেকার করা হয়েছে।

শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close