ছবি: সংগৃহীত
রাজধানীতে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সমাবেশকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বইলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘অনলাইনে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু সমাবেশ ঘিরে কোনো হুমকি নেই। পুরো এলাকায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বস্তিসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।’
আরও পড়ুন:








