শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৩:২৫

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৩:৫১

শেয়ার

ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শনিবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন স্থানে মামলা রয়েছে।'



banner close
banner close