রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

উত্তরায় ৮০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ২০:০৮

শেয়ার

উত্তরায় ৮০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা।

গ্রেফতারকৃতের নাম-আনোয়ার হোসেন ওরফে আনা। শনিবার দুপুর আনুমানিক ১২ টা ৪০ এ উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির সুপার শপের রাস্তার উপর একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করার সময় ইয়াবাসহ গাড়ি চালক আনোয়ারকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, জব্দকৃত ইয়াবা গুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন কেরেছিলো আনোয়ার। আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।