রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার এই সরকারকে সরানোর সময় এসেছে: রাহুল গান্ধী ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্রান্স-স্পেন দাবানল; বাড়িঘর ছেড়েছে তিন লক্ষাধিক মানুষ ‘মেট্রো স্টেশনের নিচে প্রাণঘাতী বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক’ ঢাকাসহ ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস; নদীবন্দরে সতর্কসংকেত ব্রাহ্মণবাড়িয়ায় ‘রক্তাক্ত জুলাই-২৪’ স্মরণে শহিদদের প্রতি শ্রদ্ধা: উন্মোচিত ‘জুলাইয়ের আবাবিল সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষায় অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ: ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতি উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৬:৫০

শেয়ার

মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতি উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজয় সরণি মেট্রোরেল স্টেশন চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে গতকাল এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এই গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিগত ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের নিপীড়ন, জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রোরেলের পিলারে এসব গ্রাফিতি আঁকা হয়েছে।



banner close
banner close