রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার এই সরকারকে সরানোর সময় এসেছে: রাহুল গান্ধী ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্রান্স-স্পেন দাবানল; বাড়িঘর ছেড়েছে তিন লক্ষাধিক মানুষ ‘মেট্রো স্টেশনের নিচে প্রাণঘাতী বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক’ ঢাকাসহ ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস; নদীবন্দরে সতর্কসংকেত ব্রাহ্মণবাড়িয়ায় ‘রক্তাক্ত জুলাই-২৪’ স্মরণে শহিদদের প্রতি শ্রদ্ধা: উন্মোচিত ‘জুলাইয়ের আবাবিল সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষায় অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ: ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৬:২৩

আপডেট: ২ আগস্ট, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে র‍্যাব পরিচয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ব্যাজ, হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তারা হলো— মিন্টু হালদার, নাজমুল হাসান, নির্মল হালদার, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন সিকদার, সৈয়দ শামীম হোসেন, পবিত্র পাল ও বলরাম চন্দ্র পাল।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে সচিবালয় মেট্রো স্টেশনের কাছে রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তিকে র‍্যাবের পোশাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে ৩-৪ জন। জোরপূর্বক অপহরণের চেষ্টা থেকে বাঁচতে রঞ্জন চন্দ্র সিংহ তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ছুড়ে ফেলেন। এরপর ভুয়া র‍্যাব সদস্যরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটিতে ৪ লাখ টাকা নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩১ জুলাই শাহবাগ থানায় মামলা হয়। মামলার পরপরই থানার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডাকাত চক্রের সদস্যদের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা রাজধানীর তাঁতিবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে আগত ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথরোধ করে র‍্যাব বা ডিবি পরিচয়ে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



banner close
banner close