শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

জনকণ্ঠে কালো ব্যানার বিতর্কে সাংবাদিকদের ধর্মঘট, আগামীকাল প্রথম পাতা লাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ২৩:৪৩

শেয়ার

জনকণ্ঠে কালো ব্যানার বিতর্কে সাংবাদিকদের ধর্মঘট, আগামীকাল প্রথম পাতা লাল
প্রতীকী ছবি

বৃহস্পতিবার রাত ৪টায় জনকণ্ঠের মালিকের ছেলে জিশাল এ. খান অনলাইনের সাব-এডিটরদের ঘুম থেকে জাগিয়ে পত্রিকার মূল পেজের লাল ব্যানার সরিয়ে কালো ব্যানার যুক্ত করেন। সকালে জনকণ্ঠের সাংবাদিকরা বিষয়টি দেখে প্রতিবাদ করেন। কিন্তু জিশাল শোনেননি এবং কালো ব্যানার চালু থাকবে বলে জানিয়েছেন।

বিকেলে সাংবাদিকরা একত্রিত হয়ে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত সব কাজ বন্ধ রাখেন। মালিকদের আল্টিমেটাম দেওয়ার পরও তারা আসেননি। পরে জাকির নামে একজন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরকে পাঠানো হয়।

কিন্তু সাংবাদিকরা মালিকের সরাসরি উপস্থিতি চান এবং দাবি করেন যে জনকণ্ঠ জুলাইয়ের স্পিরিটে চলবে এবং ভেতরের সব সমস্যার সমাধান করা হবে, এমন প্রতিশ্রুতি দিতে হবে। পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামীকালের জনকণ্ঠের প্রথম পাতা জুলাইয়ের শহীদদের শ্রদ্ধায় পুরোপুরি লাল করা হবে।



banner close
banner close