শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৩:০৫

শেয়ার

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. জসিম বেপারী, মো. মোশারফ হোসেন কামাল, মো. আনোয়ার হোসেন, মো. আরিফ, মো. আকিব ও মো. রাসেল রানা।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ বিভাগ জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ঢাকার বিভিন্ন এলাকায় সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে মজুদ রাখে এবং সহযোগীদের মাধ্যমে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে জসিম, মোশারফ ও আনোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা চক্রের অন্য সদস্যদের অবস্থানের তথ্য প্রদান করে।

পরবর্তীতে পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধে অভিযান পরিচালনা করে একই দিন বিকেলের দিকে হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজ থেকে আরিফ ও আকিবকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়।

পরবর্তীতে বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে রাসেল রানাকে গ্রেফতার করে ডিবি এবং তার কাছ থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।



banner close
banner close