সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

ডিবির অভিযানে রাজধানী থেকে আনোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৬:১২

শেয়ার

ডিবির অভিযানে রাজধানী থেকে আনোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানী থেকে কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নিশাত এবং মোহাম্মদ রাসেল।

মঙ্গলবার রাত আনুমানিক সোয়া নয়টার দিকে মোহাম্মাদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেলকে এবং রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নবোদয় হাউজিং কাঁচা বাজারের দক্ষিণ পাশে একটি বাসার সামনে থেকে নিশাতকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নিশাতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে দুটি এবং রাসেলের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close