শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

১১ দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৭:০৮

শেয়ার

১১ দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই: আইজিপি
ছবি: সংগৃহীত

জুলাই ও আগস্ট পুরো মাসই সতর্কতার বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, আইজিপি বাহারুল আলম। তবে ১১ দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

এদিকে ১১ দিন সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়ে অর্থাৎ ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সে কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতা-কর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন, এমন আশঙ্কায় সারাদেশে ১১ দিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

এই সময়ে দলটির কিছু নেতা-কর্মী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই প্রেক্ষাপটে সোমবার সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি।



banner close
banner close