শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৪:৫৪

শেয়ার

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন-এর সঙ্গে আইজিপি বাহারুল আমের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

তিনি মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

আইজিপি এ সময় বলেন, ‘বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে।’

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ।



banner close
banner close