শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ফকিরাপুলে জি-ন্যাট টাওয়ারে গুলিচালনার ঘটনায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১২:১৭

শেয়ার

ফকিরাপুলে জি-ন্যাট টাওয়ারে গুলিচালনার ঘটনায় আতঙ্ক
জি-ন্যাট টাওয়ারে গুলিচালনার ঘটনায় আতঙ্ক। ছবি: মতিঝিল থানা

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় বাণিজ্যিক ভবনজি-ন্যাট টাওয়ার’- রাতের আঁধারে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিচালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জি-ন্যাট টাওয়ারের প্রধান ফটকের ভিতরে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে। ভিতরে ঢুকেই পরপর দুই রাউন্ড গুলি ছোঁড়ে। আচমকা গুলির শব্দে টাওয়ারের ভেতরে অবস্থানরত ব্যবসায়ী সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

ভবনে অবস্থানরত মোহাম্মদ নুরুল ইসলাম (৫৫) ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি জানান, “আমরা কেউ তাদের চিনতে পারিনি। গুলির শব্দে সবাই ভয় পেয়ে যাই। এখন ভবনের লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

জিনেট টাওয়ার মালিক সমিতির সভাপতি মো. রহমতুল্লাহ বলেন, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত গেটের ভিতরে প্রবেশ করে সিড়ি দিয়ে তলায় উঠে, এরপর নিচে এসে গেটের ভিতরেই ধুমপান করতে থাকে, দায়িত্বশীল নৈশপ্রহরী তাদেরকে সিগারেট বাইরে খেতে বললে তারা উত্তেজিত হয়। একপর্যায়ে দায়িত্বরত ওই নৈশপ্রহরী কে মারধর করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এরপর পরিস্থিতি খারাপ দেখে, দুর্বৃত্তদের মধ্যে জন গেটের বাহির গিয়ে পিস্তল বের করে রাস্তার দিকে একটি উপরের দিকে আরও একটি গুলি ছুড়ে। পরে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়, আমি এদের কাউকে চিনিনা। আমরা ইতিমধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা জিনেট টাওয়ারের সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।

বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন মুঠোফোনে বাংলা এডিশন-কে বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ভবনের সিসিটিভি ফুটেজ যাচাইয়ের কাজ চলছে।

তিনি আরও বলেন, ওই টাওয়ারে ২য় তলায় মকবুল নামের একজন কে খুঁজতে গিয়েছিল ওই দুর্বৃত্তরা। না পেয়ে ফেরার পথে সিগারেট খাওয়া নিয়ে নৈশপ্রহরীর সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাউন্ড গুলি ছুড়ে দ্রুত চলে যায়।"



banner close
banner close