অভিযোগ সংশ্লিষ্ট আকম বাহাউদ্দিন বাহার ও তাহার কন্যা তাহসিন বাহার সুচনা কর্তৃক সংঘবদ্ধভাবে প্রতারনা, জাল-জালিয়াত, কমিশন গ্রহন, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহন সহ বিভিন্ন দেশে অর্থ পাচার করায় ১৭টি ব্যাংকের ৫৩টি এ্যাকাউন্টের ১৭,৩৯,৯৭,৬০০/- কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি।
অভিযুক্ত আকম বাহাউদ্দিন বাহার, সাবেক সংসদ সদস্য কুমিল্লা-৬, পিতা- মৃত. আব্দুস সালাম, মাতা- মৃত. আজিজুন নেছা। ৪০১ মুন্সেফ বাড়ী, মনোহরপুর, কুমিল্লা সদর, কুমিল্লা এবং তার কন্যা তাহসিন বাহার সুচনা, সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃক সংঘবদ্ধভাবে প্রতারনা, জাল-জালিয়াত, কমিশন গ্রহন ও হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহন সহ বিভিন্ন দেশে অর্থ পাচার করার তথ্য পাওয়ায় ১৭টি ব্যাংকের ৫৩টি এ্যাকাউন্টের ১৭,৩৯,৯৭,৬০০/- কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।
ফাইন্যান্সিয়াল ক্রাইম, ও সিআইডির ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকার উক্ত ব্যাংক এ্যাকাউন্টের উপর গত (০৮জুলাই) তারিখে ফ্রিজ আদেশ প্রদান করেন।
আকম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








