শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

পৌরসভায় কর্মরত কর্মকর্তাদের তথ্য চাইলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৪:৪৪

আপডেট: ২৮ জুলাই, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

পৌরসভায় কর্মরত কর্মকর্তাদের তথ্য চাইলো মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সকল পৌরসভার প্রশাসককে চিঠি পাঠিয়ে এ তথ্য চাওয়া হয়েছে।

৯টি পদের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, এসব পদসগুলোর তথ্য ছকে সফট কপি নিকস্ ফন্টে ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে আগামী তিন কার্যদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

১. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)

২. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)

৩. পৌর নির্বাহী কর্মকর্তা (গ শ্রেণি)

8. সহকারী প্রকৌশলী (সিভিল)

৫. হিসাবরক্ষণ কর্মকর্তা

৬. সমাজ উন্নয়ন কর্মকর্তা

৭. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

৮. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

মোট পদ সংখ্যা, কর্মরত পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যার বিষয়ে ছকে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।



banner close
banner close